Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

৩০ ফুট গভীরে তলিয়েছে বাস, শনাক্ত করেছেন ডুবুরিরা : ফায়ার সার্ভিস


রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি নদীর ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে। এটিকে শনাক্ত করে উদ্ধার তৎপরতা শুরু করেছেন ডুবুরিরা।


বুধবার (২৫ মার্চ) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার গণমাধ্যমকে এই তথ্য জানান। 

বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের ওই বাস নদীতে পড়ে যায়।


প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটিতে ৪০-৫০ জন যাত্রী ছিলেন।

শাজাহান শিকদার বলেন, গোয়ালন্দ ও আরিচা ফায়ার স্টেশনের ডুবরিরা উদ্ধার কাজ চালাচ্ছেন। এ ছাড়া ঢাকা ও ফরিদপুর থেকে আরো দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে দিকে রওনা হয়েছে। পানির নিচে থাকা বাসটিকে শনাক্ত করতে পেরেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।


এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। নদীর গভীর থেকে বাসটি উত্তোলনের চেষ্টা চলছে।


রাজবাড়ী জেলা পুলিশের এক কর্মকর্তা মোবাইল ফোনে জানান, প্রাথমিকভাবে জানা গেছে— কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।


তবে দুর্ঘটনার সময় তাৎক্ষণিকভাবে বেশ কয়েকজন সেই বাস থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনী উদ্ধারকাজে নিয়োজিত। 

 

No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Theme images by i-bob. Powered by Blogger.